রাজনীতি

গণতন্ত্র পুণরুদ্ধারে অনলাইন গণমাধ্যমের ভূমিকা ছিলো অত্যান্ত গুরুত্বপূর্ণ: ইশতিয়াক আহমেদ সিদ্দিকী

সিলেট: বিগত সরকারের সময়ের সংকটময় পরিস্থিতিতে অনলাইন সাংবাদিকরা দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী।
আজ শনিবার সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশতিয়াক আহমেদ সিদ্দিকী বলেন, সংকটকালীন সময়ে সত্য তথ্য তুলে ধরে অনলাইন সাংবাদিকরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। নানা প্রতিবন্ধকতা ও চাপের মধ্যেও তারা নির্ভীকভাবে দায়িত্ব পালন করেছেন। গণমাধ্যমের এই ভূমিকা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহায়ক হয়েছে।
তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি ও অনিয়ম তুলে ধরেন। তাই সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button