রাজনীতি

আমি কেন তারেক রহমানের সঙ্গে রাজনীতি করতে পারব না? প্রশ্ন রাশেদ খানের

অনলাইন নিউজ ডেস্ক

রাশেদ খান দাবি করেছেন, রাজনৈতিক বাস্তবতার কারণে তিনি গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এ যোগ দিয়েছেন। তিনি দলটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, তিনি আলোচনা করেই দল থেকে পদত্যাগ করেছেন এবং হঠাৎ কোনো সিদ্ধান্ত নেননি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ দলের নেতাকর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক এখনো ভালো রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ২০২২ সাল থেকে বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে যুগপৎ আন্দোলন ও রাজনৈতিক সহযোগিতা ছিল, ফলে দুই দলের মধ্যে আদর্শিক মিল রয়েছে বলে তিনি মনে করেন।

সমালোচকদের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, অন্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অতীতে ভিন্ন দল থেকে এসে রাজনীতি করতে পারলে তিনি কেন বিএনপির সঙ্গে রাজনীতি করতে পারবেন না।

বিভিন্ন টকশোতে তাঁকে “নব্য বিএনপি” বলে আখ্যা দেওয়া হয়—এমন অভিযোগ করে রাশেদ খান বলেন, যুক্তি ও তথ্যের ভিত্তিতে বিতর্কে না পারলে ব্যক্তিগত আক্রমণ করা হয়।

তিনি বলেন, ব্যক্তিগত আক্রমণ বা গালিগালাজ দিয়ে তাঁকে থামানো যাবে না। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হলে দেশ ও জনগণের জন্য ইতিবাচক রাজনীতি করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button