খেলাধুলা

কার্ডিফের সেই জয়ের কথা স্মরণ করে দলকে অভিনন্দন জানালেন মাশরাফি

অনলাইন নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়কে অভিনন্দন জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ২১ বছর পর ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়া টাইগারদের প্রশংসা করে তিনি স্মরণ করেছেন কার্ডিফের সেই অবিস্মরণীয় জয়।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘কার্ডিফের সেই জয় এখনো দোলা দেয় আমাদের। তবে সময় এখন নতুন ইতিহাসের। ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে জয়। অভিনন্দন বাংলাদেশ।’

২০০৫ সালের ১৮ জুন ইংল্যান্ডের কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজে তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছিল হাবিবুল বাশারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সেই জয়কে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচনা করা হয়।

দীর্ঘ ২১ বছর পর আবারও ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। দলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন দেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশের এই জয়কে ক্রিকেটপ্রেমীরা কার্ডিফের ঐতিহাসিক জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি স্মরণীয় অধ্যায় হিসেবে দেখছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button