

অনলাইন নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির অন্যান্য নেতাদের নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে ঢাকা-৬ আসন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
শুক্রবার (৩১ জুলাই) রাতে আয়োজিত এ মিছিলে নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। পুরান ঢাকার মালিটোলা পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে জিরো পয়েন্ট, নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে ভিআইপি টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে অশালীন ও কটূক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানান। এ সময় তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা এবং অপমানজনক বক্তব্য পরিহারের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মশাল মিছিলজুড়ে অংশগ্রহণকারীরা কটূক্তিমূলক বক্তব্য ও রাজনৈতিক শালীনতাবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।



