রাজনীতি

নগরবাসী দায়িত্ব দিলে ডিএসসিসি থেকে অনিয়ম-দূর্নীতি দূর করব

অনলাইন নিউজ ডেস্ক

ডাকসু ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েম বলেছেন, নগরবাসী দায়িত্ব দিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে অনিয়ম ও দুর্নীতি দূর করে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি বলেন, “নগরবাসী আমাদের ওপর আস্থা রাখলে আমরা ডিএসসিসিকে দুর্নীতি ও অনিয়মমুক্ত করে অভূতপূর্ব উন্নয়ন করব, ইনশাআল্লাহ।”

শনিবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ‘জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী’ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত গণমিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

গণমিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন, জাতীয় প্রেস ক্লাব ও হাইকোর্ট চত্বর হয়ে মৎস্য ভবনের সামনে গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, জনয়নুল আবেদীন এমপি এবং হাফেজ রাশেদুল ইসলাম এমপি।

আবু সাদিক কায়েম বলেন, “প্রয়োজনে আমরা জীবন দেব, তবুও জুলাই শহীদদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়ার দাবি থেকে পিছিয়ে যাব না।” তিনি আরও দাবি করেন, ইসলামী ছাত্রশিবির ডাকসুর নেতৃত্বে আসার পর সেখানে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। একই সঙ্গে তিনি পুনরায় বলেন, নগরবাসী সুযোগ দিলে ডিএসসিসি থেকে অনিয়ম ও দুর্নীতি দূর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button