

নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিলেটে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
লন্ডন মহানগর বিএনপির নেতা ও সাবেক ছাত্রনেতা ইফতেখার হোসেন চৌধুরী সাকি’র উদ্যোগে রবিবার সিলেট নগরীর কাজীঠুলাস্থ মক্তব গলি এতিমখানায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মক্তবের মুহতামিম (নাম উল্লেখ ছিল না) দোয়া পরিচালনা করেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি এহসান, এমসি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদুর রাহমান জুনেদ, ছাত্রদল নেতা তারেক আহমেদ, ইমন হোসেন, ফাহিম খান, মাহফুজুর রহমান, তারেকুল ইসলামসহ আরও অনেকে।
দোয়া শেষে এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।



