স্থানীয়

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিসিক কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল

মেহেদী হাসান রাতুল ( সিলেট ) 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শিন্নী বিতরণ করেছে সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী শ্রমিক ইউনিয়ন।
সোমবার (তারিখ উল্লেখযোগ্য) সিলেট সিটি কর্পোরেশন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শিন্নী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার। আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, সোনালী ব্যাংকের ম্যানেজার ওয়ারিসুল ইসলাম, লাইসেন্স অফিসার রুবেল আহমদ নান্নু এবং উপদেষ্টা মুমিনুর রহমান তানিম।
এ ছাড়া কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রজব, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সহসভাপতি সুমন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক নজির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রাকিবসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শতাধিক কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।
দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button