নির্বাচনরাজধানী

প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, প্রশাসনের আচরণ যদি একপাক্ষিক হয়, তাহলে এমন নির্বাচনের কোনো প্রয়োজন নেই। নির্বাচন তখন অর্থহীন হয়ে পড়ে এবং জনগণের ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হয়

অনলাইন নিউজ ডেস্ক

সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, বিএনপি যদি সত্যিই গণতন্ত্র রক্ষা করতে চায়, তাহলে প্রশাসনের নগ্ন ও পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধে তাদেরও স্পষ্টভাবে কথা বলতে হবে।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার আমলের মতো আবারও সরকারি কর্মকর্তারা দায়িত্ব ফেলে রাজনৈতিক নেতাদের স্বাগত জানাতে ব্যস্ত হয়ে পড়েছেন। “আমরা চাই না কেউ আবার গোলামির রাজনীতির দিকে ফিরে যাক,”—বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, শহীদ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের আজও সরকার শনাক্ত করতে পারেনি। হাদির আজাদির লড়াই আজ থেকেই নতুন করে শুরু হয়েছে। তিনি ঘোষণা দেন, এগারো দলীয় জোট এখন থেকে আজাদির জোট হিসেবে কাজ করবে এবং কোনোভাবেই গোলামির রাজনীতি মেনে নেবে না।

তিনি শাহবাগ ও রমনা এলাকাকে আজাদির এলাকা ঘোষণা করে বলেন, সেখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি বা অপরাধমূলক কার্যক্রম বরদাশত করা হবে না। প্রচারণায় কেবল আজাদির বার্তাই থাকবে, অন্য কোনো এজেন্ডা সামনে আনা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button