বিনোদন
১৪ জানুয়ারি মুক্তি পাবে অসাধারণ পারিবারিক গল্পে তারকাবহুল ‘আঁতকা’
নতুন বছর নতুন নতুন সিনেমা, নাটক, ওয়েব ফিল্ম আসছে নানা চমক নিয়ে। এরমধ্যে চলতি মাসেই আসতে চলেছে ওয়েব সিরিজ ‘আঁতকা’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামী ১৪ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পেতে যাচ্ছে এই ওয়েব সিরিজ।


অনলাইন নিউজ ডেস্ক
পারিবারিক গল্পের আবহে তৈরি এই সিরিজে দর্শকদের জন্য রাখা হয়েছে এক ভৌতিক গল্পের রহস্য। রাবা খানের গল্প ও চিত্রনাট্যে সিরিজটি পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি।
নির্মাতা জানান, সিরিজটির গল্পে রহমান পরিবারের অদ্ভুত সব কর্মকাণ্ড, তাদের স্বপ্ন এবং একটি রহস্যময় ভূতের গল্প রয়েছে।
সিরিজটিতে অভিনয় করেছেন দেশের একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী। বড়দের চরিত্রে আছেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সাবেরী আলম, তুষার খান ও মৌসুমী নাগের মতো গুণী শিল্পীরা। তরুণ প্রজন্মের মধ্যে রয়েছেন আরশ খান, সুনেরাহ বিনতে কামাল, সোহেল মণ্ডল ও ফারিহা রহমানসহ আরও অনেকে।



