বিনোদন

তাহসানের ছবি ও পদবি সরিয়ে দিলেন রোজা

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবনের ইতি টেনেছে এক বছর পূর্ণ হওয়ার আগেই।

সম্প্রতি তাহসান নিজেই নিশ্চিত করেছেন, তিনি ও রোজা আর একসঙ্গে নেই। বিচ্ছেদের খবর প্রকাশের পরও রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাহসানের ছবি ও নিজের নামের সঙ্গে ‘খান’ পদবি দেখা গেলেও এবার সেটিও পরিবর্তন হয়েছে।

সোমবার রোজার ইনস্টাগ্রাম ঘুরে দেখা যায়, সেখানে আর কোথাও তাহসানের ছবি নেই। একই সঙ্গে নিজের নাম থেকেও ‘খান’ পদবি মুছে ফেলেছেন তিনি। আগে যেখানে অ্যাকাউন্টের নাম ছিল ‘রোজা আহমেদ খান’, সেখানে এখন শুধু ‘রোজা আহমেদ’ লেখা রয়েছে। এতে করে দুজনের আলাদা হওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।

এর আগে সংসার ভাঙার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে তাহসান খান বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ দিক থেকে আমরা আলাদা আছি। এ বিষয়ে এখন বিস্তারিত জানাতে চাই না। সময় হলে সব কিছু প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলতে চাইনি। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে জানাতে হচ্ছে। বিস্তারিত পরে জানাব।’

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময় ধরে তিনি ব্রাইডাল মেকআপের কাজ করছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button