জাতীয়

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশ্লীল পোস্ট, যুবক গ্রেপ্তার

অনলাইন নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪)। তিনি কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, চাঞ্চল্যকর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ঘটনার পর গোলাম রসুল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর একটি পোস্ট করেন। বিষয়টি পুলিশের নজরে এলে সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে। মঙ্গলবার (৯ জুন) সকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আইনবিরোধী ও মানহানিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের নজরদারি অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button