রাজনীতি

তারা ইতিবাচক রাজনীতি না চাইলে আমাদের করার কিছু নেই: জামায়াত আমির

অনলাইন নিউজ ডেস্ক

 

ইনসাফ না পেলে বাধ্য হয়ে পথ খুঁজে নিতে হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচনে জয়-পরাজয় স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক কোনো ঘটনা ঘটলে তা প্রশ্নবিদ্ধ হবে। সারাদেশের বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে, বাড়িঘরে হামলা হচ্ছে—এটা ফ্যাসিবাদী পদ্ধতি, যা জাতির জন্য দুঃখজনক। আমরা চাইলে ইতিবাচক রাজনীতি করতে পারি, কিন্তু যদি তারা তা গ্রহণ না করে, তাহলে আমাদের কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় থাকবে না। এখনই যদি তারা হামলা বন্ধ না করে, আমরা বাধ্য হবো কঠোর ব্যবস্থা নিতে। এখনই থামতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই; তবে প্রয়োজন হলে প্রতিকার প্রাপ্তির অধিকার আমাদের রয়েছে। জনগণের রায় জয়ী প্রার্থীর পক্ষে গেছে এবং সংখ্যাগরিষ্ঠ রায়ের তা বাস্তবায়ন করা উচিত।”

রেজাল্ট শিট পরিবর্তন ও ঘষামাজার অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, “বিভিন্ন স্থানে রেজাল্ট শিটে ঘষামাজা হয়েছে, কিছু আসনে দ্বৈতনীতি চালানো হয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারীর আসনের ঘটনা দেশবাসীর চোখের সামনে। সেন্টার দখল করে একজন নেতার প্রিয়জনের নেতৃত্বে যা ঘটেছে, তার স্বাক্ষী মিডিয়া ও জনগণ।”

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক-এর আসনেও অনিয়ম হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button