রাজনীতি

সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের সঙ্গে জুবাইদা রহমানের মতবিনিময়

ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় (কড়াইল, সাততলা ও টিএনটি বস্তি) বসবাসরত সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের সঙ্গে মতবিনিময় করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রবিবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডিরেক্টর প্লানিং ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী এবং ঢাকা-১৭ আসনের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

সভায় অংশ নেয়া নারীরা স্বাধীনভাবে নিজেদের সমস্যা তুলে ধরেন। ডা. জুবাইদা রহমান তাদের কথা শোনেন এবং বিএনপির নির্বাচনী পরিকল্পনার আলোকে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে কড়াইল বস্তিতে ড্যাব পরিচালিত মাসব্যাপী ‘ফ্রি মেডিক্যাল হেলথ ক্যাম্প’ ও বিশেষায়িত সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান।

উল্লেখ্য, ওই কার্ডিয়াক ক্যাম্পে ৫ শতাধিক রোগীর চিকিৎসা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ইসিজি ও ব্লাড সুগার পরীক্ষা করা হয়। এছাড়া ফেব্রুয়ারি মাস উপলক্ষে ক্যাম্পে উপস্থিত শিশুদের মধ্যে বই বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button